বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৫৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর থানার বাগহাটা মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ গ্রামের মোঃ আঃ জলিল মিয়া ওরফে আনোয়ার হোসেনের ছেলে রবিন ওরফে রনি (৩২) ও নরসিংদী সদর থানার বাগহাটা (টেকপাড়া) গ্রামের  আতাউল্লাহর ছেলে মোঃ দুলাল মিয়া (৩১)।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার দিবাগত রাতে নরসিংদী সদর থানার বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে চিহ্নিত দুই সন্ত্রাসী রনি ও দুলালকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মাদকসহ ৩ টি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit