বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে ডাঃ সোহান চৌধুরী’র ফ্রী মেডিকেল ক্যাম্প

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এলাকার কৃতি সন্তান মানবিক ডাঃ সোহান চৌধুরী’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮মার্চ) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ। সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রিমুন এর পৃষ্টপোষকতায় ইউপি সদস্য আব্দুল মজিদ, শফিকুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপন রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত সোহেল রানা, আ’লীগ নেতা আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত নবজাতক ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সোহান চৌধুরী (এমবিবিএস) এলাকার ডের শতাধীক অসহায় রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সকলের দোয়ায় আমি একজন ডাক্তার হতে পেরেছি। ডোমারের সন্তান হিসাবে প্রতি মাসে হলের ১বার করে এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবো। ডাঃ সোহান চৌধুরী ডোমার বাজার মায়া মার্কেট এলাকার কাইমুল হক চৌধুরী ও ফারাহ দীপা দম্পতির ছেলে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit