মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

যুক্তরাষ্ট্রে সাবেক ছাত্রীর গুলিতে স্কুলের ৩ শিশুসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এবার এক নারী গুলি চালিয়ে তিনজন শিশু ও তিন বয়স্ক মানুষকে হত্যা করেছে। সোমবার ন্যাশভিল শহরে এই ঘটনা ঘটে।

আক্রমণকারী একজন ট্রান্সজেন্ডার নারী যার কাছে দুইটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। পুলিশ জানিয়েছে, ওই নারীও  পুলিশের গুলিতে মারা গেছে।

আক্রমণকারী নারীর কাছে ওই স্কুলের পুরো নকশা ছিল। হাতে আঁকা ওই নকশায় কোথা দিয়ে স্কুলে ঢোকা যায় তা দেখানো ছিল। ওই নারীর নাম অড্রে হেল, বয়স ২৮ বছর, পুলিশ এখন তার বিস্তারিত পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে।

এই কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় ২০০ ছাত্র-ছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়ুয়া গুলিতে মারা গেছে, সকলের বয়স নয় বছর। এছাড়া স্কুলের তিনজন কর্মীও মারা গেছেন।

ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক বলেছেন, বাচ্চাদের দেখে তিনি চোখের জল সামলাতে পারেননি। তিনি জানিয়েছেন, আক্রমণকারী নারী ওই স্কুলেরই ছাত্রী ছিল। তার কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই দিনের সঙ্গে ও স্কুলের কোনো ঘটনার সঙ্গে তার কোনো যোগ ছিল কি না, তাও দেখা হচ্ছে।

শহরের মেয়র জন ড্রেক বলেছেন, খুবই শোকাবহ ঘটনা। পুরো শহর শোকপালন করছে।

প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, এবার অন্তত অস্ত্র আইন কড়া করা হোক।

বাইডেনের প্রেস সেক্রেটারি বলেছেন, আর কতজন বাচ্চাকে এভাবে হত্যা করা হবে, তারপর রিপাবলিকানরা উদ্যোগী হবে এবং অ্যাসল্ট অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

 

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit