মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ২ সুপারট্যাংকারে হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল সুপারট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার ও ম্যারিস্কস সোমবার গভীর রাতে ওই দুই ট্যাংকারে হামলার তথ্য নিশ্চিত করেছে।

ম্যারিস্কস বলেছে, প্রায় একই সময়ে ঘটা এই দুটি ঘটনা ওমানের জলসীমায় সৃষ্ট নিরাপত্তা হুমকি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আর কেপলার বলেছে, গত সপ্তাহে ট্যাংকার দুটি সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল লোড করেছিল। গত আগস্টে প্রণালির অভ্যন্তরীণ এলাকা থেকে পুনরায় তেল লোড ও বিক্রি কার্যক্রম শুরু করেছিল সৌদি আরামকো।
হরমুজ প্রণালিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের একের পর এক অবরোধ ও কড়াকড়ির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাপক হ্রাস পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে উভয়পক্ষ।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী ওই প্রণালি সচলে কাতার ও ওমান মধ্যস্থতা করে আসছিল। তবে এখন পর্যন্ত সমঝোতার এসব উদ্যোগ সফলতার মুখ দেখেনি। গত জুলাইয়ের শেষভাগের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও হামলা চালানোর হুমকি দেওয়ায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।
জাহাজ চলাচলে সর্বশেষ এই হামলার ঘটনায় ওমানের খাসাব থেকে প্রায় ১৬.৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে সোমবার ভোরের দিকে অজ্ঞাত বস্তুর আঘাতের শিকার হয় সৌদি পতাকাবাহী ‘সিদর’ নামের সুবিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি)।
ম্যারিস্কস বলেছে, এর মাত্র কয়েক মিনিট পর খাসাব থেকে আনুমানিক ১৭ নটিক্যাল মাইল পূর্বে লিবিয়ার পতাকাবাহী ‘সেনেগাল প্রসপারিটি’ নামের অপর একটি ভিএলসিসি তিন-তিনটি অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সিও (ইউকেএমটিও) একই স্থানে হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাংকারে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানিয়েছে। সিদরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বাহরি’ এবং সেনেগাল প্রসপারিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সিনোকোরের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা।
এর আগে মঙ্গলবার সকালের দিকে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণ করিডোর অতিক্রম করার সময় সৌদি আরবের একটি তেল ট্যাংকারকে গতিরোধ ও আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit