মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

জাপোরিঝিয়া পরিদর্শন শেষে জেলেনস্কি বললেন ‘আমরা অবশ্যই জিতবো’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তারা জাপোরঝিয়ার দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করেছেন। এর কিছু অংশের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর দখলে। খবর এএফপি’র।

গ্রোসি টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি আজ (সোমবার) জাপোরিঝিয়া সিটিতে জেলেনস্কির সাথে সাক্ষাত করেছি এবং জাপোরিঝিয়া এনপিপি (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র) ও এর কর্মীদের সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছি।’

তিনি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার কথা উল্লেখ করে বলেন, ‘আমি ইউক্রেনের পরমাণু স্থাপনার প্রতি আইএইএ’র পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত  করেছি।’ 

জাপোরিঝিয়া হচ্ছে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এক বছর আগে রাশিয়া এটি দখল করেছিল।

এরআগে সোমবার জেলেনস্কি বলেছিলেন, তিনি জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের সামরিক অবস্থান পরিদর্শন করেছেন।

নিজের এবং ইউক্রেনীয় সেনাদের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘আজ এখানে আমাদের সামরিক বাহিনীর পাশে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

সেখানে তিনি বলেন, এ যুদ্ধে ‘আমরা অবশ্যই জিতবো।’

প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এ সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট স্থানীয় একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেন।
জেলেনস্কি গত সপ্তাহে খেরসনের দক্ষিণাঞ্চল এবং পূর্ব দোনেৎস্ক অঞ্চলে সামরিক অবস্থান পরিদর্শন করার পর তিনি জাপোরিঝিয়া সফর করনে।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit