সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

রোজা রেখে মেসওয়াক করা যাবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : আলেমদের পরামর্শ মেনে রোজার বিশেষ ফজিলত অর্জনে টুথপেস্ট, টুথ পাউডার ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। তবে রমজানে দিনের বেলা টুথপেস্ট বা মাজন ব্যবহার করতে না পারলেও দাঁত ও মুখের যত্ন নেয়া আবশ্যক। কারণ দুই দাঁতের মাঝখানে খাবার জমে থাকলে ডেন্টাল ক্যারিজ ও মাড়ির প্রদাহ হওয়ার আশঙ্কা থাকে। এজন্য রমজান মাসে ইফতার ও সেহরির পর মানসম্মত টুথপেস্ট ও ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করার পরামর্শ দেন ডেন্টিস্টরা।

মেসওয়াক নবীজির সুন্নত

তবে সেহরির শেষ মুহূর্তে সুবহে সাদিকের আগে ব্রাশ করতে না পারলে রোজার মাকরুহ বিষয় থেকে বেঁচে থাকতে মেসওয়াক করা উচিত। এর মাধ্যমে নবীজির একটি বিশেষ সুন্নত পালনের পাশাপাশি সারাদিন মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।

হাদিসে মেসওয়াকের যত ফজিলত

(ফাতাওয়ে শামি: ১/২৩৯)

মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতায় মেসওয়াকের ব্যবহার সম্পর্কে এক হাদিসে এসেছে, হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মেসওয়াক মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়।’

(নাসায়ি: ৫)

আরেক হাদিসে হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স.) বলেছেন, ‘যদি আমি আমার উম্মতের ওপর কষ্ট হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে তাদের প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ দিতাম।’

(বুখারী: ৮৮৭)

রমজানে মেসওয়াক

হাসান (র.)কে রোজা অবস্থায় দিনের শেষে মেসওয়াক করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘রোজা অবস্থায় দিনের শেষে মেসওয়াক করতে কোনো অসুবিধা নেই। মেসওয়াক পবিত্রতার মাধ্যম। অতএব দিনের শুরুতে এবং শেষেও মেসওয়াক করো’
(মুসান্নাফে আবদুর রাজজাক: ৪/২০২)

দাঁতের সুরক্ষায় মেসওয়াক

এছাড়া রমজান এবং রমজান ছাড়া পুরো বছর মেসওয়াক করা মুস্তাহাব। এর বাইরে যুগ যুগ ধরে দাঁতের সুরক্ষায় মেসওয়াক ব্যবহার একটি বিজ্ঞানসম্মত ও অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে প্রচলিত হয়ে আসছে। তাই রমজানে মুখের দুর্গন্ধ থেকে বাঁচতে এবং রোজাকে ত্রুটিমুক্ত রাখতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এই সুন্নতের ওপর আমল করা যেতে পারে।

এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে যখন ফেতনা-ফাসাদ হবে, তখন যে ব্যক্তি আমার সুন্নাতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, তাকে একশ’ শহীদের সওয়াব দেয়া হবে।’

(মিশকাত, ১৭৬, আত তারগীব ওয়াত তারহীব, ৬৫)

আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার পর আমলহীন আমার কোন সুন্নাতকে জিন্দা করবে (সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরবে), এবং তাকে দেখে যারা আমল করবে তাদের আমলের সওয়াবের মতই সে সওয়াব প্রথম ব্যক্তিকে দেয়া হবে। দ্বিতীয় আমলকারীর সওয়াবের মাঝে কোন কমতি ছাড়াই।’(সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২১০, সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৭৭, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৩৮৫, মুসনাদে আবদ বিন হুমাইদ, হাদীস নং-২৮৯)

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit