সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নেত্রকোনায় বিসিকের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : শিল্প মন্ত্রনালয়ের অধীনে ক্ষুদ্র মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল হুদার নামে উন্নয়নের নামে দুর্নীতি ও হরিলুটের অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। তিন লক্ষ টাকা ঋণ নিতে পয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে, টাকা না পেয়ে নিজাম উদ্দিন মৎস চাষ প্রকল্প নামক প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ নিজাম উদ্দিন দুর্নীতি বিরুদ্ধে যুগ্ম সচিব প্রশাসন শিল্প মন্ত্রনালয় ও নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে জানা যায় নিজাম মৎস চাষ প্রকল্প নামক প্রতিষ্ঠানটির পুঁজির স্বল্পতার কারণে এস,এম,সি আই,এফ জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকতার সাথে যোগাযোগ করে ঋণ উত্তোলনের জন্য জামানত হিসেবে জমির দলিল ,খারিজ ,ব্যাংক স্ট্যাটমেন্ট চেক বহির পাতা ও সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন মর্মে কাগজ পত্র দাখিল করেন। ঋণ নেওয়ার চেষ্টা করেও কোন সমাধান না হওয়াতে। পুনরায় যোগাযোগ করা হলে সম্প্রসারণ কর্মকতা নুরুল হুদা জানান যে উল্লেখিত কাগজ পত্র নিয়ম অনুযায়ী শর্তসমূহ পূরণ করিতে না পারিলে ঋণের অর্ধেক টাকা তাহাকে প্রদান করিলে।

এক সপ্তাহের মধ্যে তিন লক্ষ টাকা ঋণ দিবেন। বিশ্বাস স্থাপনের জন্য নগদ পয়তাল্লিশ হাজার টাকা তাহার কাছে জমা দিতে হবে। টাকার বিশেষ প্রয়োজন থাকায় প্রস্তাবে রাজি হয়ে অন্যের নিকট হতে সুদের শর্তে নগদ ৪৫০০০, টাকা এনে জমা প্রদান করে। একজন গরীব অসহায়, বেকার শিল্প উদ্যোক্তা তিন লক্ষ টাকা ঋণের জন্য শত চেষ্টা করেও কোন টাকা পয়সা সে পায়নী।

অবশেষে সুদের শতে ঋণ করে দিতে হলো ৪৫ হাজার টাকা। লোনের টাকা না পেয়ে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। এই বিষয়ে জানতে চাইলে বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল হুদা বলেন দুই মাস হয়েছে আমি যোগদান করেছি নিজাম উদ্দিন নামে কাউকে চিনিনা। নেত্রকোনা বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ আক্রাম হোসেন বলেন, অভিযোগের ব্যপারে আমার কিছু জানা নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit