বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

 নোয়াখালীতে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহম মো.শাহ পরান (১০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয়  সেতু ভাঙ্গা এলাকার আশরাফুল উলুম দারুল মাদরাসার  দ্বিতীয় শ্রেণির নুরানী বিভাগের ছাত্র। সোমবার (২৭ মার্চ) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে,একই দিন বেলা সাড়ে ১০টার দিকে বেমগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে ভিকটিম শাহ পরানকে দুই দিনের ছুটি শেষে বাড়ি থেকে তার মা মাদসায় নিয়ে আসে। এরপর মাদরাসায় সে অসুস্থ হয়ে পড়লে মাদরাসা কর্তৃপক্ষ তার  মাকে খবর দেয়।

ভিকটিমের মা না আসায় তার অবস্থার অবনতি হলে মাদরাসা কর্তৃপক্ষ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা যায়,ভিকটিম গতকাল থেকে তার নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। ভিকটিমের মা অসুস্থ অবস্থায় তাকে মাদরাসায় দিয়ে গেলে গতকাল রোববার রাতে একবার সে বমি করে।  

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit