রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নিজেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি বলে দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যেকোন মুহূর্তে গ্রেফতার হচ্ছেন, নিজেই এমন খবর জানিয়ে তার অনুসারীদের প্রতিবাদ করার ডাক দিয়ে ব্যাপক আলোচিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সপ্তাহখানেক পর প্রথম প্রকাশ্যে এলেন তিনি। জনসমক্ষে এসেই নিজেকে দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্পাপ মানুষ বলে দাবি করেন ট্রাম্প। সমাবেশে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেয়ার অভিযোগের বিষয়ে নিউইয়র্ক সিটির তদন্তকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি।

তার বিরুদ্ধে গঠিত বিভিন্ন তদন্ত সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প বলেন, নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তার বিরুদ্ধে যে বিষয় নিয়ে তদন্ত করছে তা কোনো অপরাধ কিম্বা অপকর্ম নয়, এমনকি কোনো ঘটনাও নয়। ক্ষমতা হারানোর পর থেকে নিজের ব্যক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক জীবনের সবকিছু ওলট-পালট ও ছিন্নবিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। কয়েকদিন আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে তাকে গ্রেপ্তার করা হতে পারে ইঙ্গিত দিয়ে তা প্রতিরোধে সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানালেও টেক্সাসের সমাবেশে এ নিয়ে কিছু বলেননি তিনি।

তবে মঞ্চে ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়েটজ ও জর্জিয়ার কংগ্রেসউইম্যান মারজেরি টেইলর গ্রিন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে আক্রমণ করে বক্তব্য দেন। তারা ট্রাম্পকে পুরোপুরি নির্দোষ দাবী করে বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতেই বিচার ব্যবস্থাকে বাজেভাবে কাজে লাগিয়ে ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit