শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

দাসপাড়ায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(প্রতিনিধি)দিনাজপুর
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার দাসপাড়ায় অগ্নীকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশে তাৎক্ষনিক ভাবে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।গত ২৬ মার্চ রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার দাসপাড়া গ্রামে অগ্নীকান্ডের ঘটনা ঘটলে কমলা কান্ত, সহদেব রায়, গোপাল চন্দ্র রায়, জয়দেব রায়, নীলা রানী ও মাধরী রানী ৬টি পরিবারের বাড়ী আগুনে পুড়ে ভূস্মীভুত হয়ে যায়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বোচাগঞ্জের কৃতি সন্তান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাৎক্ষনিক ভাবে সোমবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে ৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং অবিলম্বে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

নগদ অর্থ বিতরন কালে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, জেলা পরিষদ সদস্য ও সহ-সভাপতি শাহ্ নওয়াজ, যুগ্ন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, শামীম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান কবীর, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজীব, সদস্য নুরুজ্জামান সোনা, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ খন্দকার নুরে আলম কায়সার প্রমুখ।এদিকে একই সময়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম তার ব্যক্তিগত পক্ষ থেকে ১ বস্তা চাল ও শাড়ী, লুঙ্গী বিতরন করেন।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit