মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

প্রথম টি-টোয়েন্টিতে সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুদল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

সর্বশেষ ২০১৬ সালে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ-আয়ারল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখায় জিতেছিলো আয়ারল্যান্ড।

পরবর্তীতে ২০১২ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে ধর্মশালায় বিশ্বকাপে মঞ্চে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।

বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড দল:

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit