সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ভোলাহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৫৭ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে রবিবার (২৬ মার্চ) পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসুচী গ্রহণ করে।

এলক্ষ্যে উপজেলা প্রশাসন সুরে‌্যাদয়ের সাথে সাথে সমুন্নত স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিলো, ’৭১ রণাঙ্গণের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্পণ ও সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল সাড়ে ৮টায় রামেশ্বর হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে মসজিদে-মন্দিরে বিশেষ প্রার্থনা।

এর আগে বেলা ১২টায় মেডিকেল মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদাণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক , ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ারজাহান ও হোসনে আরা পাখি, বীরমুক্তিযোদ্ধা আফসার হোসেন, একরাম হোসেন, কোরবান আলী, সেতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল হক, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামসহ ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও তার অংগসংগঠন গুলি দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে নানা কর্মসুচী পালন করে। পতাকা উত্তোলণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া-খায়ের। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পণ করে জাতীয় পার্টি, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit