রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৪৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : আজ রবিবার ২৬ মার্চ রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে পালন করেন। মাধবদী প্রেসক্লাব সকাল ৯টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, ক্লাব হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, নির্বাহী সদস্য কাজী জয়নাল, রেজাউল করিম, সদস্য সুমন পাল, দিনার চৌধুরী, সালাহ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাধবদী শহর আওয়ামীলীগ সকাল ১০টায় পৌর সভায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পৌর হল রুমে মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলওয়াত এবং মুনাজাতের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এছাড়াও মাধবদী পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আলেমওলামা, এতিম খানার ছাত্রসহ স্থানীয় জনসাধারণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতী ইসহাক আল গাজী। মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করে। পরে মাধবদী মহাবিদ্যালয় কলেজ মাঠে বিগত বছরের ন্যায় এবছরও গরীব দুস্থদের মাঝে এক হাজার প্যাকেট চাউল বিতরণ করেন। এসময় মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া, সেক্রেটারী আলহাজ্ব আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হোসেন আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit