শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’ প্রকাশ্যে মারা গেছেন জাপানের সবচেয়ে প্রবীণ নারী, বয়স হয়েছিল কত? প্রথম দিনেই ঝড়, ‘আওয়ারাপন ২’কে ছাড়িয়ে গেল ‘মির্জাপুর’! শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতায়ের কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।গ্রেফতার মোশারফ হোসেন মাসুদ(২২) মামুনুর রশিদকে (২৬) উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।শনিবার (২৬ মার্চ) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আমজাদ হাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১ দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারী চালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে তার অপর ২জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে উঠে। পরবর্তীতে বারুলের নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা যায়। 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit