বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

শরীরের ও ত্বকের যত্নে সমান উপকারী আখরোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিনের খাদ্যতালিকায় সামান্য পরিমাণ আখরোট রাখতে বলেন চিকিৎসকেরা। কারণ আখরোটে আছে প্রচুর পরিমাণে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিড্যান্ট।

ওজন নিয়ন্ত্রণ রাখতে আখরোটের জুড়ি মেলা ভার। তবে আখরোট যে শুধু শরীরের যত্ন নেয় তা নয়, ত্বকের যত্নেও সমান ভাবে উপকারী আখরোট।

আখরোটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে। আর মানসিক চাপ কমলে, মন ভাল থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও। ভিটামিন বি, ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ আখরোট ত্বকের বলিরেখা রোধ করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও চকচকে।

চলুন জেনে নেই আখরোট আর কি কি উপকার করে

১) রক্ত পরিশ্রুত করে

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আখরোট, শরীর থেকে দূষিত পদার্থ বার করতে সাহায্য করে। ফলে টক্সিন জমে ত্বকে র‌্যাশ, ব্রণ, ব্ল্যাকহেড্‌স বা হোয়াইড হেড্‌সের সমস্যাগুলিকে অনায়াসেই এড়িয়ে চলা যায়।

২) ত্বকের আর্দ্রতা বজায় রাখে

নিয়মিত খাদ্যতালিকায় আখরোট থাকলে ত্বকের শুষ্কতা দূর হয়। রোজ আখরোট খেতে না চাইলে আখরোটের তেল তৈরি করেও মাখতে পারেন। আখরোট ত্বককে ভিতর থেকে আর্দ্র করে তোলে।

৩) চোখের তলার কালচে ছোপ দূর করে

অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের ঘাটতি প্রভৃতি কারণে চোখের তলায় কালি পড়ে যায়। রাত্রে শোয়ার আগে অল্প করে চোখের নীচে আখরোট তেল লাগাতে পারেন। নিয়মিত মাখতে পারলে খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে চোখের নীচের কালি।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit