শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন

ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : স্বাধীনতার চেতনায় দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তানদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন ছিল, আশা-আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ। কিন্তু দুর্ভাগ্য, আজ ৫২ বছর পরও সেই গণতন্ত্রের জন্য আমাদের প্রাণ দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমাদের ভোটাধিকার আজ হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। আমাদের দেশের সত্যিকার অর্থে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আজ এই মহান দিনে আমরা শপথগ্রহণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের যে কষ্ট চাল-ডাল-তেল সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি সে সংগ্রাম আমরা চালিয়ে যাব।

এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit