শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

খালার দাফন শেষে ফেরার পথে প্রাণ গেল ২ সহোদরের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : খালার দাফন শেষে বাড়ি ফেরা হলো না ২ সহোদর ভাইয়ের। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও এক্সেভেটর বহনকারী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহত আব্দুল মঈন (৬৫) ও তাজ উদ্দিন (৪৫) বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার উজিরপুর গ্রামে খালার দাফন শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মঈন ও তাজ উদ্দিন। ভাটিপাড়া নামক স্থানে এসে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আপন ২ সহোদর প্রাণ হারান এবং চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। 

ঘটনাটি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit