রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খাগড়াছড়িতে  ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ ২০২৩ইং ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে  ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক  মো. সহিদুজ্জামান। ২৫ শে মার্চ গণহত্যা দিবসে  বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. শানে আলম,  অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক  মুনতাসির জাহান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দীন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহমান  প্রমুখ।
আলোচনা সভায়  জেলার বিভিন্ন দপ্তরের  বিভাগীয় কর্মকর্তা,  রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৮:০৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit