শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সব ধর্মপ্রাণ মুসলমান আত্মশুদ্ধির জন্য এই এক মাস রোজা রাখতে চান। ডায়াবেটিসের রোগীরাও এর ব্যতিক্রম নন। রোজায় যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকতে হয় এবং ডায়াবেটিসের রোগীরা ইনসুলিন নেন বা মুখের ওষুধ খান সেহেতু তাঁদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে রমজান মাসে।

রোজার খাবারদাবার

–   ইফতারে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, মিষ্টি জাতীয় খাবার, ভাজা-পোড়া যত দূর পারা যায় এড়িয়ে চলতে হবে।

–   মিষ্টি, জিলাপি, চিনির শরবত না খেয়ে ডাবের পানি, লেবুর পানি খেতে পারেন।

আমরা সাধারণত ডায়াবেটিসের রোগীদের ৩০-৪০ মিনিট হাঁটতে বা ব্যায়াম করতে বলি। কিন্তু রোজার মাসে দিনের বেলা ব্যায়াম করা যায় না। প্রয়োজনে ইফতারের দুই ঘণ্টা পর হাঁটা বা ব্যায়াম করা যায়। তবে ২০ রাকাত তারাবির নামাজ পড়লে আর ব্যায়াম না করলেও চলবে।

রোজা রেখে করণীয়

বাসার গ্লুকোমিটার মেশিন দিয়ে পরীক্ষা করে দেখতে হবে ব্লাড সুগার কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে কি না। ইফতারের দুই ঘণ্টা আগে, ইফতারের দুই ঘণ্টা পর এবং দিনের মধ্যভাগে ব্লাড সুগার পরীক্ষা করতে পারেন। আলেমদের মতে, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যায় এবং ইনসুলিন নেওয়া যায়।

ডায়াবেটিস রোগীদের কী কী সমস্যা হতে পারে?

–   ব্লাড সুগার কমে যেতে পারে। শরীর কাঁপলে, চোখে ঝাপসা দেখলে বা বুক ধরফর করলে বুঝবেন ব্লাড সুগার কমে যাচ্ছে। প্রয়োজনে রোজা ভেঙে ফেলা যাবে।

–   ব্লাড সুগার বেশি বেড়ে যেতে পারে।

কাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ?

–   যাঁদের রমজানের আগে ব্লাড সুগার কমে যাওয়ার ইতিহাস আছে

–   যাঁরা কিডনি রোগী, ডায়ালিসিস নিচ্ছেন

–   যাঁরা গর্ভবতী এবং ইনসুলিন নিচ্ছেন

রোজার স্বাস্থ্যগত উপকার

–   শরীরের বিপাকক্রিয়া ভালো হয়

–   ওজন কমে

–   উচ্চ রক্তচাপ ভালো নিয়ন্ত্রণে থাকে

–   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

–   শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়

পরামর্শ দিয়েছেন

ডা. মো. মাজহারুল হক তানিম
হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মালিবাগ, ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit