সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

হজের খরচ কমিয়েও নিবন্ধনে মিলছে না সাড়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : চলতি মৌসুমে হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর পরও হজে যেতে ইচ্ছুকদের কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। পঞ্চম দফায় সময় বাড়ানোর পর গত তিনদিনে নিবন্ধন করেছেন মাত্র ৪৯৮ জন। কোটা পূরণে বাকি দুই দিনে ১১ হাজার ১০৬ জন নিবন্ধন করবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পঞ্চম দফায় নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত করার পরও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। এ পর্যন্ত সরকারি-বেসরকারিতে এখনো নিবন্ধন ফাঁকা রয়েছে ১১ হাজার ১০৬ জনের। এর মধ্যে সরকারিতে ফাঁকা ৫ হাজার ১৪৮ জন, বেসরকারিতে ফাঁকা ৫ হাজার ৯৫৮ জন।

কর্মকর্তারা বলছেন, বেসরকারি নিবন্ধনের সংখ্যা ধীরে-ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। গত এক সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন মাত্র ১৬৬ জন হজযাত্রী। তারা বলছেন, এবার হজের খরচ বেশি হওয়ায় শুরু থেকেই নিবন্ধনে ভাটা লক্ষ্য করছি। আমরা তো কাউকে ডেকে এনে নিবন্ধন করাতে পারি না। গত বৃহস্পতিবার প্রায় ৭ হাজারের বেশি নিবন্ধন করেছিল। আশা করছি আগামী সোমবার (২৭ মার্চ) শেষ দিনে নির্ধারিত কোটা পূরণ হয়ে যাবে।

সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit