বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে নাসরিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহ¯পতিবার (২৩ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মসিয়ূর নগর গ্রামে। তিনি মসিয়ূর নগর গ্রামের মহি উদ্দিনের স্ত্রী।নিহতের স্বামী মহি উদ্দীন বলেন, গোসল করতে গিয়ে তিনি বাড়িতে বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, নাসরিন বাড়ির সকল কাজ স¤পন্ন শেষ রাতে গোসলখানায় গিয়ে গোসল করছিল। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে বৈদ্যুতায়িত হয়ে পড়ে। আমি আমাদের নবনির্মিত ভবণে পানি দিয়েভেজানোর কাজ করছিলাম। এক পর্যায়ে দেখি আমার স্ত্রী বৈদ্যুতায়িত হয়ে নিচে পড়ে আছে। আমার ডাক-চিৎকারে প্রতিবেশী লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।পরে মরাদেহটি হাসপাতালে নিয়ে মর্গে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit