শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান প্রাথমিক বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠত্বের শীর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন

আখাউড়ায় মাহে রমজান উপলক্ষে ইসলামি আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা, সকল প্রকার বেহায়াপনা বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া শাখার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা মিছিলটি শহরের বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করে।  
মিছিল শেষে মুফতি নাজমুল হাসান মুজাহিদীর সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুসলিম উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন আখাউড়া শাখার সহ-সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, আখাউড়া ইমাম পরিষদের সভাপতি কাজী মাইনুদ্দিন, গিয়াস উদ্দিন মাস্টার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ্ মোহাম্মদ সাদ উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন অবিদ, মোঃ সাব্বির ভুইয়া সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় আখাউড়াতেও পবিত্র রমজান মাস উপলক্ষে স্বাগত মিছিল করা হয়েছে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit