শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান প্রাথমিক বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠত্বের শীর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন

স্বর্ণঘোষে পুলিশ পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৯৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার আট নং ওয়ার্ডের ৭৭ নং স্বর্ণঘোষ মৌজায় পুলিশ পরিবারের বিরুদ্ধে জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর অভিয়োগসহ আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। জমির দখলদার পুলিশ পরিবার আদালতের মাধ্যমে সমাধান চেয়েছেন।

ভুক্তভোগী ইয়াসিন দেওয়ানের লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ৭৭ নং স্বর্ণঘোষ মৌজার বিআরএস ৪৯ নং খতিয়ানের ২৭৮০ নম্বর দাগের ২৮ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক হয় দরখাস্তকারী। চান মিয়া সরদার ও তাসলিমা দম্পতি পার্শ্ববর্তী ২৭৮১ নং দাগের সমপরিমান জমির ক্রয় সূত্রে মালিক। চান মিয়া ও তাসলিমা দম্পতি তাদের ক্রয়কৃত সম্পত্তি পাশে রেখে দরখাস্তকারী ইয়াসিন দেওয়ানের জমি দখল করে বহুতল পাকা দালান নির্মাণ কাজ শুরু করে প্রথম তলা সম্পন্ন করেছেন।

দরখাস্তকারী ইয়াসিন দেওয়ান জানায়, উভয় দাগে সমপরিমান জমি রয়েছে। আমার জমিতে চান মিয়া ও তাসলিমা পাকা ভবন নির্মাণ করে দখল করেছে। আমি তাদের প্রস্তাব করেছি জমি এওয়াজ বদল করে নেওয়ার জন্য। তারা আমার প্রস্তাবে রাজি না হওয়ায় জেলা পুলিশে অভিযোগ করেছি। পুলিশ উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছে কিন্তু চান মিয়া বা তাছলিমা সেখানেও যায় না। পরে বাধ্য হয়ে আদালতে মামলা করেছি। চান মিয়া ও তাছলিমা দম্পতির ৩ ছেলে পুলিশে চাকুরী করে, বেশী বারাবারি করলে হয়রানী করার মর্মে হুমকি দেয়।

চান মিয়া ও তাসলিমা দম্পতির পুত্র পুলিশ সদস্য সাইফুল ও ওসমান সরদার জানায়, ৩৫ বছর পূর্বে তাদের পিতা-মাতা এসএ রেকর্ড মূলে এই সম্পত্তি ক্রয় করে এবং ক্রয়কৃত জমিতে বাড়ি করে বসবাস করে আসছে। এসএ রেকর্ডে দাগ একই ছিল। বিআরএস রেকর্ডে সেই দাগ দুই ভাগে বিভক্ত হয়েছে। তাদের বাড়ি রয়েছে ২৭৮০ দাগে আর দলিল অনুযায়ি ক্রয়কৃত জমি চলেগেছে ২৭৮১ দাগে। আমরা জেলার বাহিরে চাকুরি করি। বাড়িতে শুধু মহিলারা থাকে। পুলিশের ডাকে আমরা কেউ যেতে পারিনি। যেহেতু এই নিয়ে আদালতে মামলা হয়েছে সেহেতু আদালতের মাধ্যমে বিষয়টি সমাধাণ হউক।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit