মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জাস্টিন ট্রুডো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করবেন। রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস এবং চাঁদ দেখার মাধ্যমে এই মাসটি আনুষ্ঠানিকভাবে শুরু ও শেষ হয়।’

তিনি আরও বলেন, ‘পবিত্র এই মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, রোজা, নামাজ এবং দাতব্য দান করার সময়। এই মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যায় পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। এই খাবার গ্রহণের পর সন্ধ্যায় তারা নামাজ আদায় করেন।’

কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয় রমজান।’

জাস্টিন ট্রুডো বলেন, ‘পবিত্র রমজান মাসের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি ও আমি সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান পালনকারী সকলকে শুভেচ্ছা জানাই।’

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit