বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়ে তুলছেন: ভিপি শামীম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনও শোধ হওয়ার না। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন।তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন।

বুধবার (২২মার্চ) বিকালে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ সৈয়দপুর গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মনা উল্ল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসাইনের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে পবিত্র রমজান মাসের খাদ্য উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার প্রয়োজন। আজকে আনোয়ার হোসাইন যেভাবে মানুষের কল্যাণে কাজ করছেন সেভাবে যুবলীগের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।

বিশিষ্ট মুরব্বি আব্দুল হকের সভাপতিত্বে ও জনি আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা শাহ সায়েম, শহিদুল ইসলাম সাজু, কামরান আহমদ, বেলাল আহমদ, রাজু আহমদ, মিটু, রায়হান, এলুওয়ান, রুবেল, শামীম আহমদ।এসময় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা রাব্বি, ইমরান, সাইদুর রহমান, সোহেল, শুভাষ, আনোয়ার, এহসানুল হক প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit