রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আগামী তিন বছরে সাকিব-তামিমদের নিয়ে যে প্রত্যাশা কোচের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তিন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই তিনজনকে সম্মাননা দেয় বিসিবি।

তামিমকে সংবর্ধনা দেওয়ার আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ‘তামিম যখন ভালো খেলে, তখন দলও ভালো খেলে। ১৫ হাজার রানের জন্য তোমাকে অভিনন্দন। আমি যখন এখানে আবার ফিরে আসি, চেয়েছি একটা ব্যাপার নিশ্চিত করতে। তুমি (তামিম), সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ যে কয়দিন খেলো, সম্ভবত আর তিন বছর, তা যেন তোমাদের সেরা সময় হয়।’

বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit