রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৭৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । আটককৃতরা হলো, রায়পুরার আল আমিন খন্দকার (৩২), মনোহরদীর মো. নজরুল (৩০), বেলাব উপজেলার মো. সুমন (৪০), মেহেদী হাসান কাউসার (২৫), আনোয়ার হোসেন (৪০) এবং শিবপুরের সোহরাব হোসেন (৩৮) ।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার নামাবাজার শ্মশানঘাট ব্রিজের পাশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন মিটিং করছিলো। দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৩ টি চাপাতি, ১টি লোহার তৈরি কাটার, ১টি সামুরাই এবং ১টি রামদা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন, আটককৃতরা সবাই পেশাদার ডাকাত। তাদের সবার বিরুদ্ধেই জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit