সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি মাঠ থেকে আতিয়ার রহমান (৫০) নামের এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতিয়ার রহমান রংপুর সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। সে আশুলিয়ার জামগড়া এলাকায় জমি কিনে বাড়ি করে সেখানে থেকে প্রাইভেটকার চালাতেন। 
স্থানীয়রা জানান, আতিয়ার রহমান মঙ্গলবার রাতে গাড়ি চালানোর কথা বলে বাড়িথেকে বের হয়ে আর ফিরেনি। সকালে রূপায়ন মাঠে স্থানীয় এক ব্যক্তি গরু চড়াতে গেলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোঃ মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পা বাধা ছিল। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় তার পকেটে থাকা  ন্যাশনাল আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit