বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় নারী নিহত, আহত তিন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার ভাতশালায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক্টর চাপায় মর্জিনা বেগম (৪৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরো তিনজন আহত হয়েছেন। নিহত মর্জিনা জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী। 
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভাতশালা এলাকায় পৌঁছলে সিএনজি চালিত অটো রিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে মর্জিনা বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। এতে ওই নারীর ছেলে ও দুই পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তানিয়া আক্তার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit