শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

নানা ত্রুটি নিয়ে জন্মায় ডাউন সিনড্রোম শিশু, লক্ষণ ও করণীয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মানবদেহের প্রতিটি কোষের কেন্দ্রে ক্রমোজমের ভেতরের ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। মানুষের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য যেমন আচার-আচরণ, বুদ্ধিমত্তা, চেহারা, উচ্চতা, গায়ের রং—সব কিছুই নিয়ন্ত্রিত হয় ডিএনএর মাধ্যমে। তাই ডিএনএ বা ক্রমোজমের কোনো রকম অসংগতি হলে মানুষের শারীরিক ও মানসিক নানা ত্রুটি দেখা দেয়। এগুলোকে বলে জেনেটিক ত্রুটি।

কারণ

লক্ষণ

* এই শিশুগুলো খুব নরম তুলতুলে হয়। লো মাসেল টোনের কারণে শরীরটা একটু ফোলা ফোলা হয়।

* এই শিশুদের মাংসপেশির শিথিলতা বা কম উচ্চতা, চোখের কোণ ওপরের দিকে ওঠানো, চ্যাপ্টা নাক, ছোট কান, হাতের তালুতে একটি মাত্র রেখা ইত্যাদি বৈশিষ্ট্যও দেখা যায়।

* কানে কম শোনা, কথা বলতে দেরি হওয়া, কম বুদ্ধি ইত্যাদি জটিলতা থাকে।

* হাঁটাচলা ও মাংসপেশির গঠন সঠিক হয় না।

* আইকিউ বা বুদ্ধিমত্তা অনেক কম হয়।

* কিছু ক্ষেত্রে আক্রান্তদের অল্প বয়সেই হৃদরোগের সমস্যা হয়।

* জন্মগতভাবে কিছু রোগ যেমন—অ্যানেটশন ডিফিক্ট হাইপার অ্যাক্টিভিটি (এডিএইচডি) হওয়ার আশঙ্কা থাকে।

ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, তাই এটি নিরাময় হওয়ার কোনো সুযোগ নেই। তবে সঠিক সময়ে লক্ষণগুলো চিহ্নিত করে সঠিক পরিচর্যা, পুষ্টিকর খাবার, স্পিচ, ল্যাঙ্গুয়েজ ও ফিজিক্যাল থেরাপি দিলে পরিচর্যায় শারীরিক সমস্যাগুলো কিছুটা নিয়ন্ত্রণে আসে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit