রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সন্ত্রাস করে কেউ রাস্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে ন: আহমদ হোসেন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ চতুর্থবারের ন্যায় প্রধানমন্ত্রী হবেন। সন্ত্রাস করে কেউ কোনদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। দেশের মানুষ শান্তি চায়, সন্ত্রাস চায় না। যারা নির্বাচনে আসবে না তারা দেশের শান্তি চায় না।

তারা সন্ত্রাস করে ক্ষমতা দখল করতে চায়। সে সুযোগ আর তাদের দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন কার্যক্রম শুরু হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন মঙ্গলবার বিকেলে নেত্রকোনার পূর্বধলার সরিসতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সমব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা বিস্তারে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। দেশে কেউ আর অশিক্ষিত থাকবে না।

ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। তাঁর এই উন্নয়ন অগ্রযাত্রার ফলেই আগামীর বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি অঙ্গীকার করেছেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন।

সরিসতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম মনি, পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ রাজ্জাক সরকার, জেলা পরিষদ সদস্য শাহনাজ পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহনাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার বুবলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit