শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আইন কমিশনের প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২২ পেশ করেছেন। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এ সময় কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপ্রধান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রণয়নই যথেষ্ট নয়; প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ।

তিনি আরো বলেন, তাই আইন প্রয়োগ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তা দূর করতে হবে। রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ নেওয়ার জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit