বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

স্কলার্স হোমের নবীন বরন ও এসএসসি ২০২২ সালের শিক্ষার্থীদের সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবির এইচ চৌধুরী বলেছেন মানবজীবনের একটি গুরুত্বপূন্য বিষয় হচ্ছে শিক্ষাজীবন। ঞ্জান অর্জন ছাড়া জীবনে সফলতা লাভ করা যায় না তাই নবীন শিক্ষার্থীরা সাধনা, পরিশ্রম ও অধ্যাবসায় এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন পূরনের পাশাপাশি জীবনের সফলতা সম্ভব। পাশাপাশি তিনি সিলেট অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন ও অতীত ঐতিহ্য রক্ষায় হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত স্কলার্সহোম এর সুনাম রক্ষায় অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের নবীন বরন ও এসএসসি ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ ১৯ মার্চ স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে আয়োজিত নবীন বরন ও এসএসসি ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফয়জুল হক, স্কলার্সহোম গার্লস কলেজ পাঠানটুলার উপাধ্যক্ষ আব্দুল আজিজ, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ^াস, পাঠানটুলা স্কুল সেকশনের প্রধান জেবুন নেসা জীবন, মেজরটিলা প্রিপারেটরি সেকশনের উপাধ্যক্ষ নাহিদা খান ও স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইবরাহিম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভার্ষনের শিক্ষার্থী নাফিছা জামান।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন নিয়ম শৃংখলা একটি প্রতিষ্ঠানের প্রান। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের যে সুনাম রয়েছে। শৃংখলিতভাবে জীবন পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি নীজের জীবনের সফলতা লাভ করা সম্ভব।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit