সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মনিরামপুর পাবলিক লাইব্রেরির নির্বাচন সাংবাদিক নুরুল হক পূনর্বার সম্পাদক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল শনিবার যশোরের মনিরামপুর পাবলিক লাইব্রেরির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহন করা হয়। এতে সাংবাদিক সহকারি অধ্যাপক নূরুল হক পুনর্বার সম্পাদক নির্বাচিত হন।

পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন জানান, মোট ২১ জন নির্বাহী সদস্য প্রার্থীর মধ্যে ১৪ জন বিজয়ী হন। ৩২৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে নির্বাহী সদস্যদের সর্ব সম্মতিক্রমে ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারি অধ্যাপক সাজেদুর রহমান লিটু, সহ সাধারন সম্পাদক প্রকৌশলী কাজী মাহমুদ পারভেজ শুভ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, পাঠাগার সম্পাদক প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, সাহিত্য সম্পাদক সহকারি অধ্যাপক হোসাইন নজরুল হক, সংস্কৃতি সম্পাদক টিএম সায়ফুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হাদিউজ্জামান।

নির্বাহী সদস্য হলেন অধ্যক্ষ চঞ্চল কুমার ভট্টাচার্য্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, প্রভাষক ফিরোজ আহম্মেদ, পৌর কাউন্সিলর সুমন কুমার দাস ও পলাশ ঘোষ। উল্লেখ্য পদাধিকার অনুযায়ি কার্য্য নির্বাহী কমিটির সভাপতি(সংরক্ষিত) রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। সভাপতি ছাড়া সব পদে ভোট হয়।এ দিকে নব নির্বাচিত কমিটির সদস্যরা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit