শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা!

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাবিনা ইয়াসমিন ডলি (৩০) নামে এক গৃহবধূ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ মার্চ) বিকালে পৌর শহরের পান্টিপাড়ায় এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের বাসিন্দা বকুল হোসেনের স্ত্রী। বর্তমানে তারা পৌর শহরের পান্টিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করনে।

নিহতের চাচা মশিউর রহমান জানান, ডলির আগের স্বামী মারা যায়। সে ঘরের রিফাত হোসেন নামে (৮) বছরের একটি ছেলেও আছে। স্বামী মারা গেলে ডলি মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে। তার শরীরে নানা রোগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলো সে। ফলে কিছুটা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। বছর চারিক আগে সে পরিবারের অমতে বকুলের সাথে বিয়ে করে। বকুল পেশাই একজন গরু ব্যবসায়ী। তার গ্রামের বাড়ী উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামে। বকুলের আগের স্ত্রী মাশিলা গ্রামের বাড়ীতে থাকে। বর্তমানে বকুল ছোট স্ত্রী ডলিকে নিয়ে পৌর শহরের পান্টিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করনে। বকুল দুই সংসারেই দেখাশুনা করে আসছিলো।

মৃতের স্বামী বকুল হোসেন বলেন, আমি বাসা থেকে সকালের খাবার খেয়ে গ্রামের বাড়ী (মাশিলা ) যায়। দুপুর দুইটার দিকে ডলি আমার মোবাইল করে বলে তাড়াতাড়ি বাসায় এসো মেহমান এসেছে। আমি গ্রামের বাড়ীতে শুয়ে ছিলাম। পরে আর একটি মোবাইলে খবর পায় ডলি হাসপাতালে। আমি ছুটে চলে আসি। হাসপাতালে এসে দেখি সে মারা গেছে।শনিবার (১৮ মার্চ) দুপুর তিনটার দিকে তার ঘরের (ভাড়া বাসায়) অন্য ভাড়াটিয়ারা সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করেন। পরে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃতের মামা মশিউর রহমান জানায়, (১৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ডলির মরা দেহ চৌগাছা হাসপাতাল মর্গে ছিলো।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit