সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিস্ফোরণ : আওলাদের মরদেহ ঢামেকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সদর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওলাদ হোসেনের (৫০) মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন মো. হোসাইন (৫০), মো. হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫), অজ্ঞাত পুরুষ (৪৮),  ট্রাকড্রাইভার জগদীশ সরকার (৬৫)। আহতদের মধ্যে জগদীশ সরকারকে ঢামেক থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। নিহত আওলাদ হোসেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ইসলামপুর রোড মদনগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit