বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

আখাউড়ায় মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্ধ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মেয়ের বিবাহের জন‍্য আর্থিক অনুদান, অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বই, খাতা, কলম শিক্ষা সামগ্রী বিতরণ, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মনিয়ন্দ উত্তরপাড়া আলহাজ্ব লায়ন মোহাম্মদ রবি উল্লাহ্ ভূঁইয়া এম জে এফ এর বাসভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর, কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ রবি উল্লাহ্ ভূঁইয়া এম.জে.এফ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, মনিয়ন্দ উত্তরপাড়া বাইতুন-নূর শাহী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নিয়াজ মোহাম্মদ আল-ক্বাদরী।
সংগঠনের সদস্য মোঃ জালাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের কোষাধক্ষ্য মোঃ আল-আমিন মিয়া। এতে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, সংগঠনের প্রবাসী সদস্য মোঃ ইসহাক মিয়া(পিছন) ও মোঃ সোহেল মিয়া এছাড়াও কবির হোসেন, মোঃ হোসাইন, মোঃ আনোয়ার, মোঃ জাফর মিয়া, মোঃ পারভেজ মিয়া, মিলন মিয়া, মোঃ শানু মিয়া ও এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব, বীর মুক্তিযুদ্ধা মোঃ ইদ্রিস মিয়া সহ অন্যরা। এছাড়াও অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী যুক্ত হয়ে সুদূর ফ্রান্স থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠা মোঃ আমির হোসেন এবং বাহরাইন থেকে মোঃ নুর-আলম। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ছুটিতে আসা প্রবাসী ও স্থানীয় সদস্যগণ, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠন বিভিন্ন রকম মানবিক কার্যক্রম দ্বারা সামাজিকভাবে যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সংঘটনটির শুরু থেকেই দেশ ও প্রবাসিদের সাথে নিয়ে এলাকার গরীব দুঃস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক অনুদান প্রদান, মসজিদ, মাদ্রাসায় সহায়তা সহ সামাজিক বিভিন্ন প্রকার মানবিক কাজ করে আসছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আলহাজ লায়ন মোঃ রবি উল্লাহ ভূইয়া এম জে এফ……………………….…….(ভক্সপপ)।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit