শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

মজুমদারি প্রিমিয়ার লীগ ২০২৩ সিজন-১১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। তিনি এ ধরনের একটি আয়োজন করার আয়োজক কমিটিকে তিনি ধন্যবাদ জানান।

তিনি শুক্রবার (১৭ মার্চ) মজুমদারির মনিপুরী মাঠে ইউনাইটেড বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মজুমদারি প্রিমিয়ার লীগ ২০২৩ সিজন-১১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলায় স্পন্সর করেন আজা ডেভেলপারস্ এবং পৃষ্টপোষকতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী জুনেদ আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ফারহানা চৌধুরী (নিম্পিয়া)।

খেলায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফারুক আলী, ওয়াহিদ, সেলিম মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিজান, সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, ফারুক, মিল্লাদ, ইউনাইটেড বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি জারন, ইউনাইটেড বয়েজ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি মো: মামুনুর রশীদ, খোকন, সজিব, মারুফ, রাফসান, তারেক।ফাইনাল খেলায় মজুমদারি ওয়ারিয়র্সকে মজুমদারি ডেঞ্জার্স ড্রিম এলিবেন ১২৩ রানের টার্গেটে ব্যাট করে ৭ উইকেট এ জয়লাভ করে ৫বারের মত চ্যাম্পিয়ন হয়। 

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit