বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

 গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমান বাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন (৩৯) উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ের ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সাত দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন আনোয়ার।  বৃহস্পতিবার সকালে ব্যক্তি গত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি।  যাত্রা পথে উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছলে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়েন গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে সার্জেন্ট আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। নিহতের স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit