রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

গুইমারা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৭৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গুইমারা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্টের  পলাশপুর জোন বনাম যামিনী পাড়া জোনের মধ্যে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে পলাশপুর জোন যামিনী পাড়া জোনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। বুধবার (১৫ মার্চ ২০২৩ইং) বিকাল সাড়ে ৩টার দিকে  মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  পলাশপুর জোন এবং যামিনী পাড়া জোনের মধ্যে গুইমারা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন । গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এম এইচ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত।

এই টুর্নামেন্টে গুইমারা রিজিয়নের আওতায়  ছয়টি জোন অংশগ্রহন করেন, মাটিরাঙ্গা জোন, সিন্দুকছড়ি জোন, লক্ষীছড়ি জোন,পলাশপুর ৪০ বিজিবি জোন, যামিনীপাড়া ২৩বিজিবি জোন, রামগড় ৪৩ বিজিবি জোন ।ফাইনাল খেলায় যামিনী পাড়া  জোনকে ২- ০গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেন পলাশপুর  জোন। 
এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে:কর্ণেল কামরুল হাসান পিএসসি,  লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ.ইচএম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের জোন অধিনায়ক লে:কর্ণেল মো:সোহেল আহমেদ পিএসসি,  ২৩বিজিবি   যামিনী পাড়া জোনের জোন অধিনায়ক এবি এম জাহিদুল করিম পিএসসি, গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর মো:খালেদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,  মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া,সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী  চ্যাম্পিয়ন দল  পলাশপুর জোনকে ট্রফি ও ১ লাখ টাকা এবং রানার্স আপ যামিনী পাড়া জোনকে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে মেডেল এবং ১০ হাজার টাকা করে দেয়া হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সিন্দুকছড়ি জোনের সার্জেন্ট মো:আমান উল্ল্যা সহকারি রেফারি ল্যা:কর্পো: আকবর আলী, সিপাহী মো:নাহিদ, পলাশপুর জোন এবং যামিনী পাড়া  জোনের খেলোয়াড়রা উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
সমাপনী ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:কামাল মামুন  বলেন,ছেলেদের পাশাপাশি মেয়েদের কে ও খেলাধূলায় এগিয়ে আসতে হবে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি খেলাধূলাকে ও গুরুত্ব দিতে হবে। মানুষের খারাপ দিকগুলো পরিহার করে খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে। আগামী তে এসব কালচারাল খেলাধূলা আয়োজন করতে গুইমারা রিজিয়ন সহযোগীতা করবে জানিয়ে তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। তাই বিভেদ নয়, পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা স্থাপন করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit