রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

পিকের অবসরের কারণ তাহলে এই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : গত বছর হঠাৎ করেই সব ধরনের ফুটবলকে বিদায় বলে দেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জেরার্ড পিকে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার সেই কারণ বললেন বার্সেলোনা কিংবদন্তি। কারণটা আর কিছু নয়, ক্লাবে গুরুত্বহীন হয়ে পড়াটাই তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

পিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ২০১৮ সালে। তবে বার্সেলোনার জার্সিতে ক্লাব ফুটবল মাতিয়ে যাচ্ছিলেন। ৫ নভেম্বর বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলেন ৩৬ বছরের ডিফেন্ডার। স্প্যানিশ ফুটবলার মনে করেন শেষ দিকে বার্সেলোনা দলে গুরুত্ব হারাতে শুরু করেছিলেন তিনি। তার এ কারণেই অবসরের সিদ্ধান্ত তার।

আরএসিওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আমার অবসর নেওয়ার অনেক কিছু কারণ রয়েছে। আগে যেমন দলে গুরুত্ব ছিল, এখন সেটা নেই। এটা ভালো লাগত না।’যোগ করেন, ‘আমি কবে খেলা ছাড়ব সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। সেটা নিয়েছি এবং আমি খুশি।’

২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে ৬১৬টি ম্যাচ খেলেছিলেন পিকে। ৫৩টি গোল করেছেন স্প্যানিশ ডিফেন্ডার। তিনি বলেন, ‘বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। সমর্থকেরা আমাকে ভরিয়ে দিয়েছে ভালোবাসায়।’তবে বার্সেলোনাকে এখন মিস করেন না বলে বিস্ফোরক দাবি করেন তিনি, ‘আমি খুব, খুব ভালো আছি। আমার কাছে আগের চেয়ে বেশি সময় আছে। আমি মাঝে মাঝে বার্সার (খেলা) দেখি যখন পারি, কিন্তু আমি একেবারেই মিস করি না।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit