রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

নিরাপত্তাবাহিনী প্রত্যাহার, ইমরানের সমর্থকদের উল্লাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের বাইরে থেকে নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে লাহোরের জামান পার্কের ওই বাসভবনের সামনে থেকে চলে যাচ্ছে পুলিশ ও আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় পিটিআইয়ের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, লাহোরের জামান পার্ক এলাকায় উপস্থিত লোকেরা একে অপরকে আলিঙ্গন করছেন এবং ইমরান খানের পক্ষে স্লোগান দিচ্ছেন।

উর্দু ভাষায় পিটিআইয়ের পোস্ট করা একটি টুইট বার্তায় বলা হয়েছে, ‘ইমরান খানের বাসভবন থেকে পুলিশ বাহিনীকে তৃতীয়বারের মতো ফেরত পাঠানোয় গত ২১ ঘণ্টা ধরে লড়াই করা নেতাকর্মী ও সমর্থকদের আনন্দের মুহূর্ত।’

এর আগে মঙ্গলবার ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। মঙ্গলবার দিনগত সারারাত থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং আজ বুধবারও তা অব্যাহত ছিল বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি, ডন ও এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে জানা গেছে, গতকাল থেকে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৫৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পিটিআইয়ের ৮ কর্মী আহত এবং অনেককে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

জিও টিভি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জামান পার্কে পৌঁছে পাকিস্তানি আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। সেই সঙ্গে মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্য।

এর আগে মঙ্গলবার সকালে তোশাখানা মামলায় আদালতের জামিন অযোগ্য আদেশ কার্যকর করার লক্ষ্যে ইমরান খানকে গ্রেফতার করতে লাহোরে পৌঁছায় ইসলামাবাদ পুলিশের একটি কন্টিনজেন্ট। আদালতের আদেশ বাস্তবায়নে তাদের সহযোগিতা করে পাঞ্জাব পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit