সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় গতকাল ভোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করে। তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব কর্তৃপক্ষ। আটককৃত সানোয়ার হোসেন (৫২) ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওছমান আলীর ছেলে বলে জানা গেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালিন সময়ে ওই এলাকা থেকে শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করলে তার দেওয়া তথ্যমতে ০৩টি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান আটককৃত সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) মো. মোজ্জামেল হক কাজী ঘটনাটি নিশ্চিত করে জানান, র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit