মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে চার শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েক জন। 

সোমবার দেশটির মানাউস শহরে এ ভূমিধ্বসের ঘটনা ঘটে। দুর্যোগের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে। খবর রয়টার্সের।

স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। স্থানীয়রাই বের করেছেন মরদেহগুলো। জীবিত ও নিখোঁজদের সন্ধানে এখনো চলছে অভিযান। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ বিপর্যয় হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/সকাল ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit