শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

৪ ধাপে বাস্তবায়ন, কোন পর্যায়ে কত বেতন বাড়বে চাকরিজীবীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ছে। আর ১২ থেকে ২০তম গ্রেডে বেতন বাড়ছে ১১৫ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন বেতন স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হলেও বর্ধিত বেতন ও ভাতার সুবিধা নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে দেওয়া হবে। নতুন পে স্কেলের সরাসরি সুবিধা পাবেন প্রায় ২৪ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগী। এটি বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে।

প্রথম থেকে নবম গ্রেড

প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বর্ধিত মূল বেতন তিন ধাপে যুক্ত হবে।

প্রথম ধাপ: ১ জুলাই ২০২৬ — বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ যুক্ত হবে।

দ্বিতীয় ধাপ: জানুয়ারি ২০২৭ — আরও ৩০ শতাংশ যুক্ত হবে।

তৃতীয় ধাপ: জুলাই ২০২৭ — বাকি ৩০ শতাংশ যুক্ত হবে।

অর্থাৎ তিন ধাপে এই গ্রেডের চাকরিজীবীদের নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হবে।

দশম থেকে ২০তম গ্রেড

দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রেও বেতন তিন ধাপে বাড়বে। তবে প্রথম ধাপেই তুলনামূলক বেশি অংশ যুক্ত হবে।

প্রথম ধাপ: ১ জুলাই ২০২৬ — বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ যুক্ত হবে।

দ্বিতীয় ধাপ: জানুয়ারি ২০২৭ — আরও ২৫ শতাংশ যুক্ত হবে।

তৃতীয় ধাপ: জুলাই ২০২৭ — বাকি ২৫ শতাংশ যুক্ত হবে।

এই গ্রেডের চাকরিজীবীরা ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা পাবেন।

বিষয়টি একটি উদাহরণ দিয়ে সহজেই বোঝা যায়। ধরা যাক, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেডে যোগ দেওয়া একজন কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা। নতুন পে স্কেলে তার প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বেড়ে ৪৪ হাজার টাকা হবে।

তবে প্রথম দিন থেকেই তিনি ৪৪ হাজার টাকা মূল বেতন পাবেন না। কারণ বর্ধিত ২২ হাজার টাকা তিন ধাপে যুক্ত হবে।

১ জুলাই ২০২৬: বর্ধিত ২২ হাজার টাকার ৪০ শতাংশ বা ৮ হাজার ৮০০ টাকা যুক্ত হবে। ফলে মূল বেতন হবে ৩০ হাজার ৮০০ টাকা।

জানুয়ারি ২০২৭: আরও ৩০ শতাংশ বা ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হয়ে মূল বেতন দাঁড়াবে ৩৭ হাজার ৪০০ টাকা।

জুলাই ২০২৭: বাকি ৩০ শতাংশ বা আরও ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হলে মূল বেতন হবে ৪৪ হাজার টাকা।

এর পরের ধাপে জানুয়ারি ২০২৮ থেকে নতুন মূল বেতন ৪৪ হাজার টাকার ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাওয়ার কথা রয়েছে।

তবে এটি শুধু প্রারম্ভিক মূল বেতন ধরে করা একটি উদাহরণ। বাস্তবে একজন সরকারি চাকরিজীবীর মোট বেতন এর চেয়ে বেশি হতে পারে। কারণ সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের সঙ্গে প্রতিবছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়।

ফলে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে নির্ধারিত নতুন মূল বেতনের পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট এবং নতুন কাঠামো অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হয়ে চাকরিজীবীদের মোট প্রাপ্তিও বাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit