শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

আখাউড়ায় মনিয়ন্দ জয়পুরমুড়া মুসলেম ফকিরের উদ্যোগে ওরস মোবারক অনুষ্ঠিত।  

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়া মরহুম মুসলেম ফকিরের উদ্যোগে হযরত মাওঃ আনিস উদ্দিন ভান্ডারী স্মরণে ১৭তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার মরহুম মুসলেম ফকিরের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরস মোবারকে সভাপতিত্ব করেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। 

ওরস মোবারক পরিচালনা কমিটির সহ-সভাপতি সমাজ সেবক মোঃ হানিফ খন্দকার, সাধারণ সম্পাদক আলামিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়া ও কোষাধ্যক্ষ কালন খন্দকারের পরিচালনায় এবং মরহুম মোসলেম ফকিরের পরিবারবর্গের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওরস মোবারকে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ মফিকুল খন্দকার, মোঃ ইকবাল সরকার, ডাক্তার হুমায়ুন কবির, মোঃ মুর্শিদ মিয়া সহ আরো অনেকে। 
ওরস মোবারকে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর সারারাত ব্যাপী শানে মুর্শিদী, সামা ও বাউল গানের আয়োজন করা হয়। এতে বাউল গান পরিবেশন করেন, দেশের খ্যাতনামা বাউল শিল্পী রাজিব দেওয়ান, আশা দেওয়ান,  জিন্নাত দেওয়ান এবং পিংকি সরকার সহ স্থানীয় শিল্পীরা। এ সময় অতিথিরা বলেন, গান বাজনা মানুষের মনের খোরাক, এটি আমাদের সংস্কৃতির অংশ যা বহুদিন আগে থেকে চলে আসছে, আধুনিকতার ছোঁয়ায় এগুলো দিন দিন কমে যাচ্ছে বলে মনে করেন তারা। 
ওরস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মরহুম মুসলিম ফকিরের নাতি মোঃ আল আমিন খন্দকার জানান, আমার নানা মরহুম মোসলেম ফকির, হযরত মাওলানা আনিস উদ্দিন ভান্ডারীর মুরিদ ছিলেন, তারই স্মরণে প্রতিবছর এখানে বার্ষিক ওরস মোবারক করা হয়, এরই ধারাবাহিকতায় এলাকাবাসীরকে সাথে নিয়ে আমরা এই ওরস মোবারক সফলভাবে উদযাপন করেছি, সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও তা চলমান থাকবে। ওরস মোবারকে বাউল গান শুনতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় হাজারো ভক্ত আশেকান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…………….(বাউল গানের অংশবিশেষ)।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/রাতত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit