সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আর্জেন্টাইন তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : রোববার (১২ মার্চ) নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এই লাল কার্ডের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ব্রাজিলিয়ান।

এদিন ইউনাইটেডের দুর্দশা আরও বেড়েছে প্রতিভাবান উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো ইনজুরিতে পড়ায়। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ৭৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের কাইল ওয়াকার-পিটারসের কড়া ট্যাকলে চোট পান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। এরপর উঠে দাঁড়িয়ে ফের খেলায় ফেরার চেষ্টা করলেও বসে পরেন তিনি। পরে তাকে বাধ্য হয়ে তুলে নিতে হয়। তার ইনজুরি ঠিক কতটা মারাত্মক তা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। ম্যাচ শেষে তাকে প্রতিরক্ষামূলক বুট পায়ে ও ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

এই মার্চেই দুটি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৬ মার্চ পানামার বিপক্ষে ম্যাচটি দিয়ে বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামবে মেসিরা। আর ২৮ মার্চ পরবর্তী ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অখ্যাত দ্বীপ কুরাসাও। এই দুই ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন গার্নাচো। এই ইনজুরির কারণে হয়ত স্কোয়াড থেকে ছিটকে পড়তে হচ্ছে তাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/রাতত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit