মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

হঠাৎ ‘অধিনায়কের ভূমিকায়’ কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিষ্প্রাণ ড্র হওয়া আহমেদবাদ টেস্টে ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে আউট হয়েছেন বিরাট কোহলি। খেলেছেন ১৮৬ রানের মনোমুগ্ধকর ইনিংস। আজ পঞ্চম দিনে কিং কোহলিকে দেখা গেল ‘অধিনায়কের ভূমিকায়’। ভারতের রান তাড়ায় ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও মাঠে ছিলেন। তার সামনেই সতীর্থকে পরামর্শ এবং নির্দেশনা দেন কোহলি।

আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে অজি ব্যাটারদের কোনোমতেই আউট করা যাচ্ছিল না। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা বারবার ব্যর্থ হচ্ছিলেন। টানা বল করেও উইকেট না পেয়ে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তারা। সেই সময় অক্ষরের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। অক্ষর বোলিং শুরুর আগে তার দিকে এগিয়ে যান সাবেক অধিনায়ক কোহলি। অক্ষরকে পিচের ক্ষতগুলি দেখিয়ে বলে দেন কোথায় বল ফেললে কার্যকর হতে পারে। বেশ কিছুটা সময় অক্ষরকে এসব বোঝান কোহলি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/রাতত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit