শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

বিক্ষোভের সময় গ্রেফতার ২২ হাজার ব্যক্তিকে ক্ষমা করেছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া ২২ হাজার জনকে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ক্ষমা করে দিয়েছে। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই সোমবার এই তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া গত মাসের শুরুর দিকে খবর প্রকাশ করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভে অংশ নেওয়া হাজারো বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই বলেন, ‘এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এরমধ্যে ২২ হাজার ব্যক্তি রয়েছে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে এসব ব্যক্তিকে কত সময় মেয়াদি ক্ষমা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কখন অভিযোগ গঠন করা হয়েছিল মোহসেনি তা জানাননি। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে ইরানের নীতি পুলিশ মাসা আমিনি নামে এক কুর্দি তরুণীকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত বছরের ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি করে, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়।

এই ঘটনার জেরে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা অন্তত ২০০ জনকে হত্যা করেছেন। শত শত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অস্থির পরিস্থিতিতে মাসার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর ইরানের সরকারি ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কোনো হাতাহাতি বা মারধরের কারণে হয়নি। তার মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit