শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View

ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ৩০ হাজার ৩২০ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণ অব্যাহত আছে। এরই অংশ হিসেবে ১৩ মার্চ সোমবার সকালে ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী এই উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ভোলাহাট সদর ইউনিয়নে মোট উপকারভোগী ১হাজার৮’শ৩৯জনের মাঝে ২লিটার তেল, ২কেজি ডাল,১কেজি ছোলা, ১কেজি তিনি দেয়া হচ্ছে ৪’শ৭০ টাকায়।

পরবর্তীতে গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের মোট ৪হাজার ৯’শ ৭ জন উপকারভোগীরা এ সুবিধা পাবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, ডিলার মোঃ আতিকুল ইসলামসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit